admin
১৮ জুলাই ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নওগাঁয় আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে হয়ে গেল প্রতীকী ম্যারাথন। এই ম্যারাথনের আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে সেখান থেকে শুরু হওয়া এই প্রতীকী ম্যারাথন শহরের নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

শহীদ ও আহত পরিবারের সদস্যরা ছাড়াও এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ম্যারাথনে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ম্যারাথনে অংশগ্রহণকারী কলেজ শিক্ষার্থী জান্নাত আরা রুমি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের স্মরণে এই মারাথনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজন ভবিষ্যতে আমরা আরও চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে আশা নিয়ে যুদ্ধ করেছে সেটি যেন বিনষ্ট না হয়। আমরা জুলাইকে ধারণ করে এবং জুলাইকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই। সকল বৈষম্য পিছনে ফেলে আগামীর বাংলাদেশ সুখী ও সমৃদ্ধ হোক এটাই আমাদের প্রত্যাশা।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন আয়োজন করছি। এরই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এই প্রতীকী ম্যারাথনের আয়োজন। যেখানে বিভিন্ন বয়সের মানুষ মনের ভেতরে এক ধরনের জাগরণ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করে এবং ম্যারাথনটি সুন্দরভাবে শেষ হয়েছে। এই প্রতীকী ম্যারাথনের মাধ্যমে সবার যে প্রকৃতি ও পরিবেশ, সেটি অংশগ্রহণকারীরা দেখতে পেয়েছে।

তিনি আরও বলেন, নিজেদের তাগিদ থেকেই নতুন বাংলাদেশ বির্নিমানের জন্য জুলাইয়ে সাহসী ভূমিকা রেখে যুদ্ধ করেছিলেন এ দেশের মানুষ। সেই যুদ্ধে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের সামনে রেখে আমাদের আগামীর পথ চলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০