admin
১৮ জুলাই ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে সিএন‌জি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজি চালকসহ ২ জন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মাওনা এলাকা থেকে সিএনজি অ‌টো‌রিকশা ৫ জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওনা হয়।  ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি  অ‌টো‌রিকশা দুম‌ড়েমুচ‌ড়ে  যায়। ঘটনাস্থলেই বাবা জাহিদুল ইসলাম ও তার ছেলে নিহত হয়। এ সময় জাহিদু‌লের স্ত্রী ও সিএনজি চালকসহ ৩ জনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কা‌লিয়া‌কৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জাহিদুলের স্ত্রী ও আরও একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বামী-স্ত্রী ও ছেলে বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানিয়েছেন পুলিশ। আহত সিএনজি চালকের অবস্থাও আশঙ্কাজনক।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহ‌মেদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০