admin
১৮ জুলাই ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্টারলিংক চালুতে বাংলাদেশের দক্ষতার প্রশংসা স্পেসএক্সের

স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম শুরু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু এমন দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কোথাও দেখিনি। স্পেসএক্স-এর পক্ষ থেকে আপনাকে (ঢ. ইউনূস) ধন্যবাদ জানাই। আমরা আপনার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বাংলাদেশ সফরের জন্য ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি বর্ষাকালের এক মনোরম সময়। চারপাশে সবুজ আর পানি। তবে এ সময় আমাদের বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়, যা নির্ভরযোগ্য সংযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে।

তিনি আরও বলেন, পার্বত্য এলাকার মতো দূরবর্তী অঞ্চলে সংযোগ ব্যবস্থা উন্নয়নের তীব্র প্রয়োজন রয়েছে। এসব অঞ্চলে ঠিকমতো স্কুল, শিক্ষক ও চিকিৎসক নেই। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্য নিয়েছি, যা দুর্গম এলাকার শিক্ষার্থীদের উপকারে আসবে।

সমন্বিত স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে দুর্গম এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারে। তাদের চিকিৎসা ইতিহাস ডিজিটালি সংরক্ষণ করা হবে, ফলে ভবিষ্যতে চিকিৎসা নেওয়া সহজ হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের চিকিৎসকের কাছে যেতে পুরুষ সঙ্গীর সাহায্য দরকার হয়। ডিজিটাল সেবা থাকলে তারা ঘরে বসেই চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন।

প্রবাসীদের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক প্রবাসী ভাষাগত সীমাবদ্ধতার কারণে বিদেশে চিকিৎসকের পরামর্শ নিতে সংকোচবোধ করেন। এই ব্যবস্থায় তারা বিদেশ থেকে বাংলাদেশের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারবেন। আমরা এখানে ছোট ছোট উদ্যোগ নিচ্ছি, আপনি চাইলে এগুলোকে বৈশ্বিক পরিসরে নিতে পারেন।

ড. ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করে লরেন ড্রেয়ার বলেন, আপনার নেওয়া উদ্যোগগুলো অন্য দেশগুলোর নেতাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে। যদি আপনি নিজ দেশে এটা করতে পারেন, তাহলে অন্যরাও পারবে।

দুর্নীতিবিরোধী প্রচেষ্টার জন্য ড. ইউনূসের প্রশংসা করে তিনি বলেন, আপনার উদ্যোগে জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে যাচ্ছে- এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি পেশাগত কারণে সারা পৃথিবী ঘুরি, জানি দুর্নীতি কী ভয়াবহ সমস্যা হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার এই ভিশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সভায় আরও উপস্থিত ছিলেন স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০