admin
১৮ জুলাই ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছরের কিশোরের সঙ্গে পালালেন ৪০ বছরের গৃহবধূ!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ১৭ বছরের এক কিশোরের সঙ্গে পালিয়ে গেছেন ৪০ বছর বয়সী গৃহবধূ তাসলিমা খাতুন। একই গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রীর স্ত্রী তাসলিমা দুই সন্তানের জননী। তাদের বড় মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ছে। দীর্ঘ ২২ বছরের সংসার জীবনের পর এমন ঘটনায় হতবাক হয়েছেন এলকাবাসী। অসম প্রেমের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসী সুত্রে জানা গেছে, তাসলিমা খাতুন প্রতিবেশী ১৭ বছর বয়সী মেহেদী হাসানের সঙ্গে। অজানা উদ্দেশ্য পাড়ি জমিয়েছে। ছোটবেলা থেকেই মেহেদী তার নানাবাড়িতে বড় হলেও স্থায়ীভাবে তার পরিবারের ঠিকানা বাবরা গ্রামেই। পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা হওয়ায় নিয়মিত যোগাযোগ ছিল দুজনের মধ্যে। সেই ঘনিষ্ঠতাই একপর্যায়ে পরিণত হয় পরকীয়ায়।

তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রী বলেন, ‘১১ তারিখ রাতে পাশের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে আমার স্ত্রীকে মেহেদীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়েছি। তখন সংসার ভেঙে যাবে ভেবে প্রথমে কাউকে কিছু বলিনি। কিন্তু সকালে দেখি, মেহেদী আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এখন আমার ছোট ছেলে না খেয়ে ছটফট করছে। কীভাবে পারলো সে, এক নাবালক ছেলের সঙ্গে পালিয়ে যেতে! আমি এর সুষ্ঠু বিচার চাই।’

ঘটনার পর মেহেদীর বাবা টোটন মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও ছেলের সঙ্গে এখনো কোনো যোগাযোগ সম্ভব হয়নি। মেহেদীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে পড়েছেন। এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০