admin
১৯ জুলাই ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানসামায় একদিনে ৪২ হাজার চারা রোপণ

দিনাজপুর প্রতিনিধি

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় শনিবার (১৯ জুলাই) একযোগে ছয়টি ইউনিয়নে রোপণ করা হয়েছে ৪২ হাজার গাছের চারা।

জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রতিটি ইউনিয়নে ৭ হাজার করে গাছের চারা রোপণ করা হয়।

জানা গেছে, জেলার ৮ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে খানসামা উপজেলায় ৪২ হাজার গাছ লাগানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রতিরোধ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিনব্যাপী চলা এ কর্মসূচিতে ইউএনও’র নেতৃত্বে অংশ নেন প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনের সময় ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবনের অস্তিত্ব রক্ষার সঙ্গে সরাসরি জড়িত। তাই রোপণের পাশাপাশি এগুলোর যত্ন নেওয়ার দায়িত্বও আমাদের সবার।”

উল্লেখ্য, স্থানীয়ভাবে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ জেলায় প্রথমবারের মতো এত বড় পরিসরে গ্রহণ করা হলো। এখন প্রয়োজন এ চারা গুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০