admin
১৯ জুলাই ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ঈশ্বরদীর জামায়াত কর্মীর মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দলটির এক কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম মোস্তাফিজুর রহমান কলম (৫৫)। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে এবং সলিমপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড জামায়াতের অফিস সেক্রেটারি ছিলেন।

শনিবার ভোর চারটার দিকে একটি বাসে যাওয়ার পথে গাজীপুরের চান্দুরায় স্ট্রোক করলে পার্শ্ববর্তী জিরানি কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

জামায়াতের ঈশ্বরদী উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম জানান, শুক্রবার রাত ১১টায় ঈশ্বরদী থেকে ২৫টি বাস ও ১১টি হাইচ নিয়ে ঈশ্বরদী থেকে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার সোহরাওয়ার্দীতে জাতীয় সমাবেশে যোগদানের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গাজীপুরের চান্দুরায় পৌঁছালে এক নম্বর বাসের আরোহী মোস্তাফিজুর রহমান কলম স্ট্রোক করেন। তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান।

পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক সমাবেশে যাওয়ার পথে ওই জামায়াত কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০