admin
১৯ জুলাই ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সমস্যা সমাধানের চেষ্টা করছি : পররাষ্ট্র উপদেষ্টা

রাঙ্গামাটি প্রতিনিধি

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যে আছে এটাকে স্বাীকার করা। আমরা মনে করি যে, আসলে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কিছু সমস্যা রয়ে গেছে সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছি। আমরা চেষ্টা করেছি প্রথমে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি। আর যেগুলি কঠিন বিষয় আছে সেগুলি সমাধানের জন্য রাস্তা বাহির করি।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটির ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

তৌহিদ হোসেন জানান, আলোচনা সভা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটির ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেষ্টহাউসে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সু-প্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্ত লারমা, চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও পার্বত্য চ্ট্গ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সামছুল হক এ সভায় অংশগ্রহণ করেছেন বলে জানাগেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০