admin
১৯ জুলাই ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবারও রাজপথে নামবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হচ্ছে। জনগণ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণঅভ্যুত্থানে নেমেছিল। আগামীতে কেউ যদি ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে।

শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৯টায় বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তার পরিচয়ে নিপীড়ন, নির্যাতন, বিভাজন আমরা মেনে নেবনা। ঘরে ঘরে ইনসাফের উন্নয়ন পৌঁছে দিয়ে অর্থনৈতিকভাবে এ অঞ্চলকে সমৃদ্ধশালী করতে চাই।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। যার মাধ্যমে আমরা চেয়েছি রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে। যে ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি। যে আইন, সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে, মানবাধিকার মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।

নাহিদ ইসলাম বলেন, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার ব্যবস্থার পরিবর্তন হয়নি। মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেম অক্ষত রয়ে গেছে। আমরা জানি যুগযুগ ধরে বাংলাদেশে বহুজাতি গোষ্ঠী বসবাস করে, মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল; সেখানে সব জাতীগোষ্ঠী ও ধর্মকে অন্তর্ভুক্ত করতে পারে নাই। সবাইকে নাগরিক মর্যাদা দিতে পারে নাই। ফলে মুজিববাদী সংবিধান গোড়া থেকেই ফ্যাসিস্ট সংবিধান ছিল।

তিনি বলেন, যেটি সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখতো। কখনো মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা। নানা নামে নানা সময়ে বিভাজন তৈরি করে রেখেছিল। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সব বিভাজন দূর হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি, আমাদের ঐক্যের জায়গাটি ছিল বাংলাদেশ।

এ সময় অন্যদের মধ্যে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, স্থানীয় জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০