admin
১৯ জুলাই ২০২৫, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করছে জামায়াতে ইসলামী। দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশ ঘিরে গতকাল সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেছেন। শনিবার ভোর থেকেই বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা।

শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় দেখা গেছে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। এরই মধ্যে সমাবেশস্থল নেতকার্মীতে পূর্ণ হয়ে গেছে।

এছাড়া মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় বড় বড় মিছিল নিয়ে ভোর থেকেই জামায়াতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন। কারো হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা।

অনেকের গায়ে ছিল সাদা গেঞ্জি, যেখানে লেখা- ‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।
ঢাকার বাইরে থেকে আগত একদল নেতাকর্মী জানান, সমাবেশ শুরু হবে শনিবার সকাল থেকেই। যানজট ও সময় বাঁচাতে আমরা এক দিন আগেই চলে এসেছি।

এদিকে সমাবেশস্থল সুশৃঙ্খল রাখতে দায়িত্ব পালন করবেন ৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক। তারা মাঠ ব্যবস্থাপনা, প্রবেশপথ নিয়ন্ত্রণ, জরুরি সেবা ও অংশগ্রহণকারীদের সহায়তা প্রদান করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে বৈঠক করেছে জামায়াত। দলটির দাবি, আইনগত কাঠামোর মধ্য থেকেই তারা সমাবেশ আয়োজন করছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০