admin
১৯ জুলাই ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে সরকার : ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক দলের অতি ক্ষমতায়নের চাপের কারণে তাদের কাছে আত্মসমর্পণ করেছে। যার ফলে সকালে একটি সিদ্ধান্ত জানালেও বিকেলে আরেকটি সিদ্ধান্ত দিচ্ছে। এই সরকারের যে ম্যান্ডেট ছিল, সেটিকে তারা জোরালোভাবে ধারন করতে পারছে না। সরকারের পেছনে যে রেজিম কাজ করছে- তা এতটাই ক্ষমতাশালী যে, সরকার বাধ্য হয়ে নতি স্বীকার করছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘সমাবেশ ও সম্মেলন’ শীর্ষক এক আলোচনা সভায় ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এ আয়োজন করে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমলাতন্ত্র সংস্কারের নামে যা হচ্ছে তা যথেষ্ট নয়। শিক্ষা খাত থেকেই যেখানে জুলাই অভ্যুত্থানের সূচনা, সেই খাতের সংস্কারে এখনও কোনো কমিশন গঠন করা হয়নি। রাজনীতির সংস্কার নিয়ে কথা বলতে গেলে সেটাকে বিরাজনৈতিকীকরণ বলা হচ্ছে।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও ব্যবসায়ীরা মিলে দেশে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা করেছিল। এত কম সময়ে কোনো দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের উদাহরণ বিশ্বে নেই। এর পেছনে ব্যবসায়ীদেরও বড় ভূমিকা ছিল। কিন্তু ব্যবসা খাতের সংস্কার নিয়েও কোনো আলোচনা নেই।

গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়েও কোনো উদ্যোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সেখানে শুধু কয়েকজন মানুষের পদের পরিবর্তন হয়েছে, আচরণের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে দেশে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলোর অনিয়ন্ত্রিত চর্চা।

আলোচনা সভায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিচার বিভাগকে এখনও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত আপত্তিকর। এই পচনের গভীরে প্রবেশ করা জরুরি। বিচার ব্যবস্থা ঠিক না হওয়ার জন্য নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বিচার বিভাগের সংস্কার করা গেলে অন্য সব অধিকার আদায়ের পথ সহজ হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা। এ সময় ‘জুলাই গণঅভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের রাজনীতি: গণতান্ত্রিক রূপান্তরে ঝুঁকি ও সম্ভাবনা’ ও ‘জুলাই অভ্যুত্থানের পর: সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এর আগে সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ’ ব্যানারে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মিছিলটি টিএসসি হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০