admin
২০ জুলাই ২০২৫, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের খরা কাটাল বাংলাদেশ

২০১৬ সালের এশিয়া কাপে ৫ উইকেটে পাকিস্তানকে হারানোর পর থেকে গত ৯ বছরে দেশের মাটিতে কিংবা দেশের বাইরে টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের মতো সিনিয়র ক্রিকেটাররা এই দীর্ঘ অপেক্ষার সাক্ষী ছিলেন। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, অতীত নিয়ে না ভেবে সেরা ক্রিকেট খেলেই তারা এই রেকর্ড বদলাতে চান। তার এই প্রত্যয়কে বাস্তব রূপ দিতে বেশি সময় নিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা।

পারভেজ হোসেন ইমনের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারিয়ে দীর্ঘ ৯ বছর পর জয়ের খরা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

রোববার (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ২৮ বল হাতে রেখে ৭ উইকেটে জয় লাভ করে। দলের জয়ে ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৯ বল মোকাবেলা করে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার দায়িত্বশীল ব্যাটিং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই জয়ের আগে বাংলাদেশ সবশেষ ২০১৬ সালে মিরপুরেই এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান এবং ২২ রান করেন আব্বাস আফ্রিদি। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন। এছাড়া, মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন।

১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই বিপাকে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই বাঁহাতি পেসার সালাম মিরাজের বলে ৪ বলে ১ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর একই বোলারের বলে ৪ বলে মাত্র ১ রান করে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। এতে ২.২ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তারা ৬২ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। তাওহিদ হৃদয় ৩৭ বলে দুই চার ও দুই ছক্কায় ৩৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে পারভেজ হোসেন ইমন দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০