admin
২০ জুলাই ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক : মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে দেশে জনগণের সরকার নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আন্দোলনে গুলি করে হত্যার পর পোড়ানোর প্রসঙ্গে টেনে তিনি বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। তাদের বিচার করাই আমাদের প্রথম কাজ।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ কর্মসূচি আয়োজন করে কৃষক দল ও আমরা বিএনপি পরিবার।

বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার নির্বাচিত করতে পারব। সেই সরকার শহীদদের মূল্যায়ন করবে ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।’

শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি তহবিল করা হবে জানিয়ে তিনি বলেন, ‘শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা দলের পক্ষ থেকে একটি তহবিল করব। ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে সহায়তার কাজ শুরু করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ভিন্নমত ও বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে; কেউ সমাজতন্ত্রে। সবগুলো মিলিয়ে একটি রেইনবো রাষ্ট্র নির্মাণ করতে খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। বর্তমানে সংস্কারের যেসব প্রস্তাব আসছে, প্রতিটি ২০২২ সালে দিয়েছিল বিএনপি।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ চাই। পরিবর্তন চাই। আমরা আর দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা চাই না, নির্যাতন চাই না। মানুষ যেন স্বাধীনভাবে স্বস্তি নিয়ে চলতে পারে, সে ধরনের রাষ্ট্র চাই।’

অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ শাফাওয়ান আক্তারের বাবা আক্তারুজ্জামান লিটন, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর প্রমুখ বক্তৃতা করেন। তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশা ও শহীদ পরিবারের পাশে থাকার অনুরোধ জানান।

কৃষক দলের সভাপতি হাসান জাফিরের সভাপতিত্বে ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জুলাই স্মৃতি উদযাপন কমিটির সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান খান বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে জিয়া উদ্যানে গাছ লাগিয়ে, তাতে জুলাই শহীদদের নামফলক ঝুলিয়ে দেওয়া হয়। আয়োজকরা জানান, সারাদেশে তারা ১০ লাখের মতো গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০