admin
২০ জুলাই ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে লক্ষাধিক পথচারী, ঝুঁকিতে যান চলাচল

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার প্রধান একটি রাস্তা গৌরারং ইউনিয়নের টুকেরবাজার হতে ইনাতনগর প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঢালাই ভেঙ্গে কার্পেটিং উঠে মাটি সরে গিয়ে ছোট-বড় গর্তে ভরে গেছে সড়কটি। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন স্কুল, অফিস ও বাজারে যাতায়াতকারী ৩০টি গ্রামের বাসিন্দা ও বিভিন্ন অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষকে এই ভাঙা রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও জরুরি সেবা পরিবহন।

রবিবার (২০ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, এ অঞ্চলের বাসিন্দাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রিক ঐতিহ্যবাহী টুকের বাজার, ও সুনামগঞ্জ সদর উপজেলায় যাতায়াতের একমাত্র প্রধান সংযোগ সড়কের অংশ এই রাস্তাটি। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটিতে বড় বড় গর্ত ও ঢালাই ভেঙে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একবার মাটি ফেলে সংস্কার করলেও বর্তমানে বৃষ্টির পানিতে রাস্তাটির দুপাশ দিয়ে মাটি নেমে গেছে এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। উপায় না থাকায় এক প্রকার ঝুঁকি নিয়েই বর্তমানে যানবাহন ও পথচারীরা চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। “প্রায় প্রতিদিন কেউ না কেউ এই রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কখনো বাইক, কখনো অটো রিকশা কখনো বা মালবাহী গাড়ি উল্টে যাচ্ছে।” এই রাস্তা দিয়ে এখন আর কোনো গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না।

গ্রামের শিক্ষার্থী সহ অনেকেই বলেন, আমাদের দুর্ভোগ দেখার কেউ নাই। বইপত্র নিয়ে প্রতিদিন খুবই কষ্টে যাতায়াত করতে হচ্ছে। আর বৃষ্টি এলে কাদা রাস্তা দিয়ে কোনো শিক্ষার্থী স্কুলে যায় না। আমরা চাই রাস্তাটি যেন সরকার দ্রুত পাকা করে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০