admin
২২ জুলাই ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের দুই শিক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরে সেই দুই শিশু শিক্ষার্থী তানভীর আহমেদ (১৪) ও মেহেনাজ আক্তার হুমাইরা (৮) জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদরাসায় তানভীর আহমেদ এবং সখীপুর উপজেলায় হ‌তেয়া কেরা‌নিপাড়া গাব‌লের বাজার মা‌ঠে হুমাইরার জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর জানাজা শে‌ষে তাদের স্থানীয় ও পা‌রিবা‌রিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হ‌াজা‌রো মানুষ অংশ নেয়। দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশি-স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে।

নিহতদের মধ্যে একজনের নাম তানভীর আহমেদ মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রাম গ্রামের রুবেল মিয়ার ছেলে। তানভীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

নিহত তানভীরের চাচাতো ভাই সজিব বলেন, চাচা-চাচি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মাইলস্টোন কলেজে ভর্তি করেছিলেন। তানভীরের ছোট ভাই তাসবির চতুর্থ শ্রেণিতে পড়ে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে গ্রামে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম জানান, এমন ঘটনায় মর্মাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

অপরদিকে, মেহেনাজ আক্তার হুমাইরা সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনি বলেন, মেহেনাজের এমন মৃত্যুতে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। প্রশাসনের দিক থেকে সকল সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০