admin
২২ জুলাই ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়েকে আনতে গিয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু, কুষ্টিয়ায় দাফন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে তার নিজ গ্রাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের সাদিপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে রজনীর মরদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে। প্রিয়জনের নিথর দেহ দেখে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে স্কুলে থাকা তার ছোট মেয়ে, মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর ইসলামকে আনতে স্কুল কম্পাউন্ডে গিয়েছিলেন রজনী ইসলাম। এ সময় আকস্মিকভাবে বিমানটি বিধ্বস্ত হলে একটি ধাতব খণ্ড তার মাথায় আঘাত করে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা সিএমএইচে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রাত সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন তিনি। দুর্ঘটনার সময় ক্লাসরুমে ঝুমুর অক্ষত ছিলেন।

তিন সন্তানের জননী রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। পরিবার নিয়ে রাজধানীতেই স্থায়ীভাবে বসবাস করছিলেন তারা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল আটটার পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান এ কথা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০