admin
২২ জুলাই ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান

আগামী ৫ আগস্ট (সোমবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারাদেশে ব্যাংকসহ সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনটি সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব ফাইন্যান্স কোম্পানি ওইদিন ছুটির আওতায় থাকবে। এর আগে ১৭ জুলাই তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটির নির্দেশনা দেওয়া হয়।

গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দিনটিতে সরকারি-বেসরকারি সব অফিস, তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ছুটির দিনটিকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে এবং আর্থিক লেনদেনের পরিকল্পনা আগেভাগেই সেরে ফেলতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটে। ওইদিন জনগণের গণজাগরণের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও দমন-পীড়নের অবসান ঘটে। ক্ষমতা পরিবর্তনের মাধ্যমে বিদায় নেয় তৎকালীন সরকার এবং দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০