admin
২৩ জুলাই ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চতুর্থ বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানালেন মাউসি’র ডিজি আজাদ খান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেছেন, মানবিক মূল্যবোধ, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যাতে করে তারা চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করতে পারে। এ জন্য যুগোপযোগী কারিক্যুলাম তৈরী করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে।

গত শনিবার (১৯ জুলাই) পাবনার ফরিদপুর উপজেলা অডিটোরিয়ামে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপরোক্ত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

পাবনা জেলা ও ফরিদপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এ কিউ এম শফিউল আজম, ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান, পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক ও পাবনা অঞ্চলের সমন্বয়ক প্রফেসর মোঃ আহসান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আহসান হাবিব বলেন, মহাপরিচালক কোন পদ নয়, এটি একটি প্রতিষ্ঠান। আমরা সদস্য হিসেবে এই প্রতিষ্ঠানের ছায়াতলে আশ্রয় নিতে হবে এবং পাবনা শহর থেকে আগত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রফেসর ড. মুহাম্মাদ আজাদ খান তার বক্তৃতা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে মিলিত হন। এ সময় দুলাই সরকারি জহুরুল কামাল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, ফরিদপুর ইয়াছিন ডিগ্রি কলেজের সহকারী লাইব্রেরিয়ান নুরুন্নাহার মিতু, সরকারি আটঘরিয়া পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেনসহ আরও অনেকে প্রশ্নপর্বে অংশগ্রহণ করেন।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া, উপাধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহববু হাসান, শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন, সরকারি পাবনা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, পাবনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ আলী, সরকারি সাঁথিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. একেএম শওকত আলী খান, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমজাদ হোসেন, আটঘরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলাল হোসেন, ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ প্রমুখ।

এদিন বিকেলে মাউসির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজাদ খান, পরিচালক এ কিউ এম শফিউল আজম, রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান এবং পাবনা সমন্বয়ক প্রফেসর মোঃ আহসান হাবিবসহ অন্যান্য কর্মকর্তা চাটমোহর উপজেলার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডি এ জয়েন উদ্দিন স্কুল পরিদর্শণ করেন।

প্রসঙ্গত, মতবিনিময় সভার আগের দিন শুক্রবার (১৮ জুলাই) ডিজি, পরিচালক ও পাবনার সমন্বয়ক স্বস্ত্রীক ফরিদপুর উপজেলার দিঘিরভিটা, বিলচন্দরপাথারে নৌ ভ্রমণসহ বিভিন্ন দর্শণীয় স্থান পরিদর্শণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০