admin
২৬ জুলাই ২০২৫, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক রিপোর্টিং নিয়ে এসআরএফ-আইসিআরসির কর্মশালা অনুষ্ঠিত

দুর্যোগ বা সংকটকালে মানবাধিকার অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের প্রতিবেদন তৈরি করা উচিত এবং এসময় সবার আগে মানবাধিকারকে অগ্রাধিকার দিতে হবে। দুর্ঘটনা বা দুর্যোগকালে আইন মেনে মানবিক প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবিক আইন এবং দুর্যোগে বা সংকটকালে ‘মানবিক প্রতিবেদন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের (আইএইচএল) ওপর গুরুত্বারোপ করেন আইসিআরসি বাংলাদেশের লিগ্যাল অ্যাডভাইজার ফাহমিদা করিম।

তিনি বলেন, এই আইনটির মূল উদ্দেশ্যে হলো সশস্ত্র সংঘাতের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত রাখা। আর যেসব ব্যক্তিবর্গ সংঘর্ষে অংশগ্রহণ করে না বা করছে না, আইএইচএল তাদের সুরক্ষা দিয়ে থাকে।

ফাহমিদা করিম বলেন, যুদ্ধেরও যে সীমা আছে, এই নীতি মেনে আইএইচএল সংঘাতের মধ্যে মানবতার একটি আবহকে সংরক্ষণ করার চেষ্টা করে। আর নারী ও শিশুদের বিশেষ প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে আইএইচএল তাদের সুরক্ষা দেয়।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্লগার মোহসীন-উল হাকিম।

তিনি দুর্যোগকালে কীভাবে আইন মেনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা যায় সে বিষয়ে আলোকপাত করে বলেন, আইন ও মানবাধিকার সবার জন্য সমান। দুর্যোগের পর উদ্ধার কাজে বাধা সৃষ্টি করে এমন সংবাদ প্রচার, শরীর ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যক্তির নাম, পরিচয়, ছবি, ভিডিও প্রচার করা থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংঘাত-সংঘর্ষ কিংবা দুর্যোগকালে অবশ্যই আইন ও মানবাধিকার মেনে চলে সাংবাদিকতা করতে হবে। তা না হলে সাংবাদিকতা অর্থহীন হয়ে পড়বে এবং এই পেশার সম্মান ক্ষুণ্ন হবে।

সংঘাত বা দুর্যোগকালে প্রতিবেদন তৈরিতে ব্যক্তির মানবাধিকারের বিষয়টি অগ্রাধিকারে রাখার আহ্বান জানান মোহসীন-উল হাকিম।

এসআরএফের সভাপতি মাসউদুর রহমান বলেন, দুর্যোগ বা সংকটকালে সাংবাদিকদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির যেন কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন না হয়। সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংবাদকর্মীদের কাজ করতে হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইসিআরসি বাংলাদেশের কমিউনিকেশন অ্যান্ড প্রিভেনশন অফিসার দিপালি গোঢ়, আইসিআরসির পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন সংস্থাটির ডিজিটাল অফিসার মো. সাবির হোসেন। সমাপনী বক্তব্য দেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম।

দিনব্যাপী কর্মশালায় দেশিবিদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০