admin
২৭ জুলাই ২০২৫, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাম রসুল রাজাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ জনগণ।

রবিবার দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন। সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করেন তারা।

গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বেরুবারী ইউনিয়ন পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া, ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিতে ফুসিয়ে উঠেছে অত্র এলাকার সাধারণ জনগণ।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ স্থলে মুকুল বলেন, বানিয়া পাড়া ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী।আমাদের অত্র এলাকায় চাকুরীজীবী, শ্রমজীবী বিভিন্ন পেশায় নিয়েজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি। কিন্তু বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাঁজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

সৈয়দ আলী বলেন, আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তপ্রকৃতির এসব শান্ত এলাকাকে অশান্ত করতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে উত্তেজনা পরিবেশ সৃষ্টি করছে। এজন্য নাগেশ্বরী উপজেলায় কোন কিছু হলে এর দায়ভার রাজাকে বহন করতে হবে।

এসময় যুবক প্রজন্ম বলেন, এই গোলাম রসুল রাজাকে এসে জনতার সামনে ক্ষমা চেয়ে নাগেশ্বরী উপজেলার মানুষকে শান্ত করতে হবে। তিনি আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন। এখন আমরা শিশু কিশোরদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজার সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবারী ইউনিয়নের মধ্যে একটি বিষয়ে বেরুবারীর স্থানীয় বাসিন্দাকে অপমান করা হয়। এরই প্রেক্ষাপটে আমি এই বাক্য ব্যবহার করি। কিন্তু পরে আমি আমার প্রকাশিত বক্তব্যের ক্ষমা চেয়েছি।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান, বিষয়টি অবগত হয়েছি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক সংগঠনের পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০