admin
২৭ জুলাই ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসাদেবী মন্দিরে রোববার সকালে পূজা দিতে ভিড় করেছিলেন অনেকে। মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সিঁড়ি বেয়ে পৌঁছাতে হয় মন্দিরে।

সেখানেই পুণ্যার্থীদের মধ্যে হুড়াহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। এতে অন্তত ছয় জন পুণ্যার্থীর মুত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। খবর আনন্দবাজার পত্রিকার।

রোববার সকালে হরিদ্বারের ওই মন্দিরে পুজো দিতে গিয়ে সিঁড়িতে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি।

একে অপরের ওপর পড়ে যান। তাদের টপকে মন্দিরে পৌঁছাতে চেষ্টা করেন অন্যেরা। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সব বিভাগকে উদ্ধারের কাজে গতি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে, একে একে অ্যাম্বুল্যান্স এসে পৌঁছাচ্ছে ঘটনাস্থলে।

আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।

পদপিষ্টের এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। দুঃখপ্রকাশ করে তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

একই সঙ্গে সরকারের তরফে সব রকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন ধামি। আহতদের দ্রুত সুস্থ কামনা করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০