পাবনা প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (২৭ জুলাই) বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। এর আগে হামলা, মারামারি, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার রাতে বেড়া মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম হোসেন (৪৮) উপজেলার তারাপুর গ্রামের মৃত সুলতান হোসেনের ছেলে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম জানান, বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় রোববার সকাল ১০টা থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে শনিবার রাতে আব্দুল মতিন ও হোসনে আরো নামের দুই জন বাদী হয়ে বেড়া মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন