admin
২৮ জুলাই ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুরাদনগরে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে বিএনপি নেতাকে কালো গাড়িতে করে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকারকে তার এলাকা থেকে কালো নোহা গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কালো দুটি নোহা গাড়ি কাশিমপুর গ্রামে আসে এবং আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকারকে উঠিয়ে নিয়ে যায়।

নিজ গ্রাম থেকে একজন সাবেক চেয়ারম্যানকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা উঠিয়ে নিল? কেন নিল? মানুষের নিরাপত্তা কোথায়? নানান প্রশ্ন জনমনে।

স্থানীয় আবুল খায়ের জানান, আওয়ামী লীগের আমলে দেখতাম যাকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হত, কাউকে গুম, কাউকে হত্যা বা কাউকে আটক দেখাত কিন্তু এখন কি আবার সেই যুগ ফিরে এল?

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, শাহ আলম সরকার একজন উপজেলা বিএনপি নেতা, চেয়ারম্যান ছিলেন। তার পরিবার জানালো কালো গাড়িতে করে কারা যেন উঠিয়ে নিয়ে গেছে! অবাক লাগে ফ্যাসিস্ট পতনের পরেও আমরা নিরাপদ না? আইনশৃঙ্খলা বাহিনী অবিলম্বে শাহ আলম সরকারকে উদ্বার করুন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আমি আপনার থেকে শুনলাম এমন ঘটনা। শাহ আলম সরকারকে উঠিয়ে নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি জানান, আমার কাছে শাহ আলম সরকার আটকের কোন তথ্য নেই। আর ডিবি যদি আটকও করে তবে তাদের সেই আকুবপুর থেকে আসতেও তো ৩ ঘন্টার মত সময় লাগবে। আমি অগ্রিম কোন তথ্য তো দিতে পারিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০