admin
২৯ জুলাই ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফের লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠাতে চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৭ জুলাই) এ বি এম আবদুস সাত্তার চিঠিটিতে স্বাক্ষর করে তা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দফতরে পাঠান। তিনি খালেদা জিয়ার একান্ত সচিব।

চিঠিতে বলা হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ প্রেক্ষিতে খালেদা জিয়াসহ চারজন সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে খালেদা জিয়া ছাড়াও যাদের নাম উল্লেখ রয়েছে— এ বি এম আবদুস সাত্তার, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার।

এ বি এম আবদুস সাত্তার সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা হয়েছে। এই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। তবে এখনো খালেদা জিয়ার লন্ডন যাওয়া এখনও চূড়ান্ত নয় বলেও জানান তিনি।

এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। এবারও প্রয়োজনে সেখানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চিকিৎসা ও ভিসা প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০