admin
২৯ জুলাই ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবসায়ীদের হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

পাবনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক শহরের বড় বাজারের ব্যবসায়ীদের নানা সময়ে বাজার তদারকি ও অভিযানের নামে হয়রানি ও আর্থিক জরিমানা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ ব্যবসায়ীরা। এছাড়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল মুদিখানা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে পাবনা বড় বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ী সমিতির সদস্যরা দোকান ঘর বন্ধ করে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলটি বড় বাজারের দই বাজার মোড় থেকে বের হয়ে শহরের ইন্দারা মোড় হয়ে আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে পথসভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, সমিতির সভাপতি শাহ আলম মুরাদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান নাছিম, সহ-সভাপতি ওয়াসিকুজ্জামান খান, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।

পথসভায় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই পাবনা জেলা প্রশাসনের দায়িত্বশীল কিছু কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার তদারকির নামে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করে আসছেন। তুচ্ছ ভুলের কারনে অযৌক্তিকভাবে আর্থিক জরিমানা আদায় করছেন। লাইসেন্স বাতিলসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছেন তারা।

ব্যবসায়ীরা বলেন, বাজার অভিযানে আসা প্রশাসনের কর্মকর্তারা অন্যায়ভাবে প্রতিষ্ঠান না বুঝেই লাখ টাকা জরিমানা আদায় করছেন তারা। এটি অন্যায়ভাবে চাপিয়ে দেয়া হচ্ছে ব্যবসায়ীদের উপর। তাই সম্প্রতি বাজার তদারকি ও অভিযানে আসা প্রশাসনের দায়িত্বশীল ব্যাক্তিদের দ্রুত অপসারণ করে ব্যবসায়ীর সুন্দর পরিবেশ সৃষ্টির দাবি জানান তারা।

একইসঙ্গে অযৌক্তিকভাবে আদায় করা জরিমানার অর্থ ফেরতেরও দাবি করেন ব্যবসায়ীরা। যদি এই দাবি মেনে নেয়া না হয় তা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। পথসভা শেষে মিছিল করে বড় বাজারে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম মুরাদ বলেন, ‌’সম্প্রতি বেশকিছু দোকানে অভিযান চালিয়ে অন্যায়ভাবে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। তার প্রতিবাদে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পাবনার বড় বাজারের মুদিখানার সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাছ বাজার ও সবজির বাজারসহ অন্যান্য দোকানপাট খোলা আছে।’

এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক মো, মফিজুল ইসলাম বলেন, ‘বাজারে ঢুকতে হয় নাক ধরে। ময়লা আবজর্নায় একাকার। ব্যবসায়ী সমিতির কি দায়িত্ব নেই এগুলো দেখার। আবার পণ্য কোথা থেকে আনছে তার ভাউচার নেই, মূল্য তালিকা টানান না, ইচ্ছামতো দামে পণ্য বিক্রি করে, এগুলো দেখতে গেলে প্রশাসন খারাপ হয়ে যায় তাদের কাছে।’

জেলা প্রশাসক আরো বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রতিদিন বাজার মনিটরিং করে রিপোর্ট দিতে হয় আমাদের। এখন সেটা যদি না করি তাহলে এর জবাবদিহি কিভাবে করবো সরকারের কাছে। বাজার মনিটরিং এ গেলে জরিমানা করলে ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে পর্যন্ত ঘেরাও করে আটকে রাখে। এমন অন্যায় কি মেনে নেয়া যায়। ব্যবসায়ীরা নিয়মনীতি মেনে ব্যবসা করবেন। কিছু হলেই দোকান বন্ধ করে একজোট হয়ে মিছিল করলে কি সমাধান হবে। ব্যবসায়ীদের আন্তরিকতা নিয়ে ব্যবসা করার আহবান জানান তিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০