admin
২৯ জুলাই ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের টানে চীনের যুবক মাদারীপুরে, ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে

মাদারীপুর প্রতিনিধি

টিকটকে চীনের যুবকের সঙ্গে পরিচয়, অতঃপর প্রেম। সেই প্রেম গড়ায় বিয়েতে। প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসেন চীনের যুবক। পাড়া-মহল্লায় শুরু হয় হৈচৈ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এলাকা ঘুরে জানা যায়, চারমাস আগে সুমাইয়া আক্তারের সঙ্গে টিকটকে পরিচয় হয় চীনের যুবক সি-তিয়ানজির। পরে নিয়মিত দু’জনের চলে চ্যাটিং। বাড়ে ঘনিষ্ঠতা। প্রথমে বন্ধুত্ব, পরে হয় প্রেম। অবশেষে হাজার হাজার মাইল পেরিয়ে গত ২৪ জুলাই বাংলাদেশে আসেন সি-তিয়ানজি।

পরে ২৮ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে শরিয়ত বিধি মেনে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় দু’জনের। চীনের যুবক ও আর বাংলাদেশি মেয়ের বিয়ের খবরে সুমাইয়ার বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। ভিড় করেন উৎসুক জনতাও। আনন্দে আত্মহারা তারা।

হজরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে একটি আবাসিক হোটেলে ওঠেন সি-তিয়ানজি। পরদিন তাকে মেয়েটির বাড়িতে নিয়ে আসা হয়। ভাষা, দেশ আর সংস্কৃতি আলাদা। তবুও ভালোবাসার টানে বিয়েতে আবদ্ধ হওয়ায় খুশি সুমাইয়ার পরিবার। দোয়া চান সবার কাছে।

সি-তিয়ানজির পরিবার সুমাইয়ার ছবি দেখে খুব পছন্দ করেছে। সেই হিসেবেই সুমাইয়াকে বিয়ে করেন চীনের এই রেস্টুরেন্ট ব্যবসায়ী। এতে খুশি নব দম্পতি দু’জনেও। বাংলাদেশে এসে ভালোলাগার কথাও জানান সি-তিয়ানজি।

সুমাইয়ার বাবা সাইদুর রহমান জানান, ‘আমার মেয়ে ইন্টারনেটে যোগাযোগ করে চীনের যুবককে ভালোবেসে বিয়ে করেছে। এতে আমরা সবাই খুশি। তারা সারাজীবন সুখে থাকুক, এই প্রত্যাশা করি।’

সুমাইয়া আক্তার বলেন, ‘আমাকে ভালোবেসে বাংলাদেশে আসবে এটা কখনই বিশ্বাস করিনি। যখন এয়ারপোর্টে এসে ছবি দিয়েছে তখন বিশ্বাস করেছি। এরপর পরিবারে সবাই একটি মাইক্রোবাসে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। দু’দিন পর বিয়ে হয়। আল্লাহর অশেষ কৃপা থাকলে চীনে গিয়ে দু’জনে সুখে সংসার করব।’

সি-তিয়ানজি বলেন, ‘সুমাইয়াকে আমি মন-প্রাণ দিয়ে ভালোবেসেছি। তাই হাজার হাজার মাইল পেরিয়ে সুমাইয়ার কাছে ছুটে এসেছি। দুই পরিবারের সিদ্ধান্তে যেহেতু বিয়ে হয়েছে, এখন তাকে আমাদের দেশে নিয়ে গিয়ে দু’জনে সুখের সংসার গড়ব। সবাই আমাদের সুখী সংসার জীবনের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচরে এই ঘটনায় তোলপাড় পুরো এলাকা। মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়ার তার স্বামীর সঙ্গে দেড় মাস পর চীনে যাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০