admin
২৯ জুলাই ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর কিশোর গ্যাংয়ের হামলা

ভোলা প্রতিনিধি

ভোলায় কিশোর গ্যাং লিডার, ভুমি দস্যু, ইয়াবা ও নিষদ্ধ মালামল ব্যবসায়ী কালাম দফাদারের সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে ওই সন্ত্রাসীরা। ওই সময় পিটিয়ে তার বিভিন্ন অঙ্গ থেতলে দেন, ১টি হাত ঘড়ি, ১টি চশমা ভেঙ্গে ফেলে এবং শাটে লাগানো থাকা ১টি বডি ক্যামেরা শাট ছিড়ে ও প্যান্টের পকেটে থাকা ৩৫ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

রবিবার (২৭ জুলাই) রাত ৯টার সময় সদর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিবাড়ি রোর্ডের আমতলা মোড়ে দোকানের সামনে রাস্তার উপরে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক মিজান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার সময় পেশাগত কাজে সাইকেল মটর যোগে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে আসার সময় তার বাড়ি সংলগ্ন আমতলা মোড়ে,কাশেম ষ্টোরের সামনে রাস্তার উপর পৌছলে কিছু বুঝে উঠার আগেই, আগের থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাং লিডার, ভুমি দস্যু,ইয়াবা ও নিষিদ্ধ মালামল ব্যবসায়ী কালাম দফাদার, তার ৪ ছেলে, ১ ভাই ও তার বাহিনীর ১৫-১৬ জন সদস্য মিলে মিজানের সাইকেল মটরের গতিপথ রোধ করে-সংবাদ প্রকাশ করছিস কেন বলেই লাঠি দিয়ে ও কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।

স্থানীয় লোকজন ভোলা সদর মডেল থানার পুলিশকে খবর দিয়ে,সন্ত্রাসীদের কবল থেকে সাংবাদিক মিজানকে উদ্ধার করে, এর মধ্যেই পুলিশ চলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, পরে স্থানীয়রা সাংবাদিককে ভোলা সদর ২৫০ শয্যা জ্যানারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে পরলে ভোলা প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের এর ভোলা জেলা শাখা ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, সাংবাদিকদের উপর হামলার খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি,আহত সাংবাদিক মিজানের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছি। সেই সঙ্গে এ হামলায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০