admin
২৯ জুলাই ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারের বিরুলিয়া থেকে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি

অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতার ভয়ংকর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ঢাকার সাভার থেকে পাবনা সাঁথিয়া উপজেলা পরিষদের পতিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯ টায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তারকৃতরা হলেন – সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২), তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত সরকারের উপজেলা চেয়ারম্যান এবং তার সহযোগী একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন(৩৫)।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগী বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার ভয়ংকর পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। খোকনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকন ও তার সহযোগীসহ দুই জনকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ফুডকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী আসামিদের আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০