admin
২৯ জুলাই ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবী সংগঠন সুবচন’র উদ্যোগে পাবনা কলেজে দিনব্যাপী আত্ম উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

আধুনিক শিক্ষা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষা দানে নিজেকে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার পাবনা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘সুবচন’ নামে পাবনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা কলেজের ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করে।

পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু। প্রধান আলোচক হিসেবে কর্মশালার সার্বিক দিক তুলে ধরে প্রজেক্টর প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজ ইকবাল পিএইচডি। বিশেষ অতিথির বক্তব্য দেন সুবচন’র আহবায়ক ও পাবনা কলেজের উপাধ্যক্ষ মোঃ রাশেদ হোসেন ফারুক।

দিনব্যাপি এই কর্মশালায় বক্তাদের বক্তব্য আর প্রধান আলোচকের প্রেজেন্টেশন উপস্থিত শিক্ষকদের মাঝে নতুন কর্মাদ্দোম ফিরে পায়। তাদের দীক্ষার সীমাবদ্ধতায় অনেক অনেক নতুনত্বের সাথে তারা সম্পৃক্ত হতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন।

কর্মশালায় পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু উপস্থিত সকলকে আসন্ন এইচএসসি ভর্তি কৃত ছাত্রছাত্রীদের অতিরিক্ত যোগ্যতা নিয়ে অধিক যত্ম সহকারে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক আত্মনিয়োগ করতে আহ্বান জানান।

অধ্যক্ষ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত শিক্ষকগনকে অভিনন্দন আর অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সুবচন’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ইয়াদ আলী মৃধা পাভেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০