admin
২৯ জুলাই ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিকসহ ৫ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের পরিসর বর্তমানে এতটাই বিস্তৃত যে প্রায়শই চলে নজির ভাঙাগড়া ৷ আর সেই নজির সম্পর্কে সবসময় ধারণাও থাকে না ক্রিকেট অনুরাগীদের ৷ এই যেমন সম্প্রতি পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম পাঁচ উইকেটের বিশ্বরেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত পেসার মহেশ তাম্বে।

রোববার (২৭ জুলাই) এস্তোনিয়ার রাজধানী তালিনে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৮ বলে হ্যাটট্রিকসহ ৫ উইকেটের কীর্তি করেছেন ৩৯ বর্ষী তাম্বে। তাতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪১ রানে শেষ হয় এস্তোনিয়ার ইনিংস। জবাবে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় ফিনল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ফিনিশরা ৷

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নিয়েছিলেন বাহরিনের জুনেইদ আজিজ। ২০২২ সালে জার্মানির বিরুদ্ধে ১০ বলে সেই কীর্তি করেছিলেন তিনি। হ্যাটট্রিক-সহ পাঁচ উইকেট নিয়ে তিন বছর আগের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তাম্বে। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান।

এস্তোনিয়ার ইনিংসের ১৭তম ওভারে তাম্বের হাতে বল তুলে দেন ফিনল্য়ান্ড অধিনায়ক আমজাদ শের ৷ প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ বলে প্রতিপক্ষের তিন ব্যাটারকে ডাগআউটে ফেরান এই মিডিয়াম পেসার ৷ পরে ১৯তম ওভারে এসে প্রথম দু’বলে আরও দু’টি উইকেট তুলে নেন তাম্বে ৷ তাতে হ্যাটট্রিক সম্পূর্ণ করে সবচেয়ে কম বলে বা দ্রুততম পাঁচ উইকেটের নজির কব্জা করেন ফিনিশ পেসার ৷

স্পেলের প্রথম ৮ বলে তিনি আউট করেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। ২ ওভারের স্পেলে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। তাঁর দাপটেই ভাল জায়গা থেকে ১৪১ রানে শেষ হয়ে যায় এস্তোনিয়া। পরে অরবিন্দ মোহনের ৬০ বলে ৬৭ রানের সৌজন্যে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জেতে ফিনল্যান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০