admin
৩০ জুলাই ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই” এই স্লোগানে নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১ ঘটিকায় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে উপজেলার প্রায় ২০ টি কেজি স্কুলের শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিবাদি র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভান্ডারপুর আলফা কেজি স্কুলের পরিচালক শফিউল হাসান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক সামিম হোসেন, শিক্ষিকা সাম্মী আকতার, শিক্ষক ফারুক হোসেন, শিক্ষিকা সোনামণি, শিক্ষক আঃ মতিন প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন পর সরকারি বৃত্তি পরীক্ষা চালু করেছে যা অত্যন্ত খুশির সংবাদ যা ক্ষুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। কিন্তু ১৭ জুলাই গণশিক্ষা অধিদপ্তরে একটি পরিপত্রে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার কথা বলা হয়েছে। ফলে দেশের ৬৫ হাজার ৭’শ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা কিন্ডারগার্টেন এবং বিভিন্ন এনজিও পরিচালিত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য লক্ষ্য শিক্ষার্থী তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। শিক্ষার শুরুতে যদি কমলমতি শিশুরা বৈষম্যের শিকার হয় তাহলে তাদের মেধা বিকাশে বাধাগ্রস্ত হবে। তাই অনতিবিলম্বে এই পরিপত্র বাতিলের জোর দাবি জানায় তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০