admin
৩০ জুলাই ২০২৫, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে সারাদেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি নীলফামারী শাখা কর্তৃক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

‎বুধবার (৩০ জুলাই) সকালে সরকারি ভাবে প্রাথমিক বৃত্তি ২০২৫ পরীক্ষায় বৃত্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিন্ডার গার্টেনে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ বিষয়টি চিঠি আকারে প্রকাশিত হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই ফলশ্রুতিতে নীলফামারীর অন্তর্গত সকল কিন্ডারগার্টেন এক যোগে সারা দেশের ন্যায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নীলফামারী শাখা কর্তৃক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে বেলা ১২টার সময় জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।

‎মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকগণ সরকারের বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। শিক্ষকরা বক্তব্যে বলেন, সরকারি বৃত্তি-২০২৫ কমিটি যে মনোবাসনা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন এতে করে দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে তারা যে বৈষম্যের স্বপ্ন এঁকেছেন তা কোনদিনই সফল হতে দেয়া যাবে না। এই বৈষম্য কেউ মেনে নেবে না। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনতে হবে।

‎সরকারি কমিটির মতে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে তারা দরিদ্র। এই কথাটি নিতান্তই মিথ্যা কথা। কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধনী গরিব সকল শ্রেণীর শিক্ষার্থীরাই পড়াশোনা করে। তাহলে কেন আজ এই কিন্ডার গার্ডেনের কোমলমতি শিক্ষার্থীদের মনে আঘাত দেয়া হচ্ছে, কেন আজ তারা এই সরকারিভাবে মেধাযাচাইয়ের পরীক্ষাটি দিতে পারবে না। কেন এই বৈষম্য, তারা কি বাংলাদেশের নাগরিক না। সরকারের কাছে আকুল আবেদন কতিপয় অসাধু লোকের কথায় আপনি এই বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করে বৈষম্য সৃষ্টি করবেন না দেশকে অস্থিতিশীল বানাবেন না।

‎স্মারকলিপি প্রদানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ জেলা প্রশাসককে জানায়, আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক দয়া করে আমাদেরকে জীবনের শুরুর লগ্নে একটা বড় মেধা যাচাই মূলক পরীক্ষা না দিতে দিয়ে বৈষম্য সৃষ্টি করবেন না। আমরা আপনাদেরই সন্তান আমরা এদেশেরই নাগরিক সুতরাং এটা আমাদের প্রাপ্ত অধিকার আশা করি এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। এই বৈষম্যের জন্যই কি দেশ স্বাধীন করেছিল ছাত্ররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০