admin
৩০ জুলাই ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালথায় পলাতক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর গাড়ি ভাংচুর মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী সালথা উপজেলার ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সালথা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ইউপি চেযারম্যানের অপসারণ চেয়ে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু মোল্যা, মোঃ মামুন সরদার, মাহবুবুর রহমান, আদেল মোল্যা, আবু বক্কার প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ৭/৮ মাস যাবত সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়া বিভিন্ন মামলায় পলাতক রয়েছে। সে ইউনিয়ন পরিষদে না আসায় জনসাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গত ৫ই আগষ্টের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। আমরা ইউনিয়ন পরিষদের সদস্যগণ জনসাধারণের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানের অপসারণ চাই।

প্রতিদিনই ইউনিয়ন পরিষদে সেবা নেওয়ার জন্য এসে চেয়ারম্যানকে না পেয়ে ফিরে যায় অনেক সেবা প্রত্যাশী।

তিনি পরিষদে উপস্থিত না থাকার কারণে ইউনিয়ন চেয়ারম্যানকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে দুটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে আটকের অভিযান চলছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, ভাওয়াল ইউপি চেয়ারম্যানের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০