admin
৩০ জুলাই ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুজানগরে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা, আহত ৫

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরের তঁতীবন্দ ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও বিএনপি উপস্থাপিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার দুপুরে কতিপয় দুষ্কৃতকারী ওই হামলায় চালায়। হামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৫জন নেতা-কর্মী আহত হয়েছে।

উপজেলা বিএনপি নেতা আহম্মদ আলী লাটু প্রামাণিক জানান, বুধবার সকাল ১১টায় উপজেলার তঁতীবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে পোড়াডাঙ্গা ঈদগাহ মাঠে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও বিএনপি উপস্থাপিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় সুজানগর থানা পুলিশের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান পণ্ড করার লক্ষে সুজানগর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব শেখ আব্দুর রউফের নির্দেশে কতিপয় সন্ত্রাসী অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর করে। পাশাপাশি সন্ত্রাসীরা উক্ত অনুষ্ঠানে আগত নেতা-কর্মীদের উপর পথিমধ্যে হামলা চালায়। এক পর্যায়ে অনুষ্ঠানে আগত শত শত নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলায় স্থানীয় বিএনপি নেতা জয়েন উদ্দিন (৫০), তাঁতীবন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছালাম মুন্সি (৫৫), উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এরশাদ আলম (৩০), ছাত্র নেতা অমিত হাসান (২৪) ও তানভীর হাসান মারুফ (১৮) আহত হয়। আহত সবাইকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে উক্ত শেখ আব্দুর রউফকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।

সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উক্ত রউফ শেখের ভাতিজা সরোয়ার শেখসহ (৩৫), আরিফুল শেখ (১৯) ও হৃদয় শেখকে (২০) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে উক্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের সবুজ সংকেত পাওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ কে এম সেলিম রেজা হাবিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০