admin
৩১ জুলাই ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন যত পেছাবে ষড়যন্ত্রকারীরা তত জল ঘোলা করে : ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতি একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্রান্তিলগ্ন উত্তরনের একমাত্র উপায় একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার। নির্বাচনের মাধ্যমেই সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে হবে। আর নির্বাচন যত পেছাবে ষড়যন্ত্রকারীরা তত জল ঘোলা করে দেশের চরম ক্ষতি করবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন জুলাই গণ-অভ্যুত্থানে বীর শহীদদের স্মরনে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি দল জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা দাবী করছে। তাদের বলি বাংলাদেশে রাজনীতি করলে দেশের স্বাধীনতা মানতে হবে। পাকিস্তান এদেশের ওপর শোষণ ও নির্যাতন করেছে, এই বাস্তবতা মেনে নিতে হবে। আপনারা ইসলাম ধর্ম ও ইতিহাস বিকৃতি করবেন না। একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র, একটি পতাকা ও একটি সংবিধান দিয়েছে। জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। দেশের উপর যে রাক্ষস ভর করেছিল সেই রাক্ষসী মুক্ত করা হয়েছে। এটাকে দয়া করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সাথে জড়াবেন না।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, আপনারা স্বাধীনতার ট্রেনে উঠতে পারেননি, ট্রেন মিস করেছিলেন। সেটা আপনাদের ব্যর্থতা। এজন্য কিন্তু ক্ষমাও চাননি। তাই বলে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা দাবী করবেন না। জুলাই এমনি এমনি আসেনি। ঘরবাড়ি ছেড়ে, মাঠের মধ্যে ঘুমিয়ে, জেল খেটে, মামলা খেয়ে, নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম করার পর জুলাই অভ্যুত্থান হয়েছে।

পিআর পদ্ধতির সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবী করছে। কিন্তু জনগন পিআর পদ্ধতি বোঝে না। বিএনপি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচন ও জনগনের রায়ে বিশ্বাস করি। তাই বিএনপি অতীতের মতো জনগনের ভোটেই ক্ষমতায় যেতে চায়। অযথা জাতিকে বিভ্রান্ত্র করবেন না।

তিনি বলেন, বিএনপি সংস্কারের দল। জিয়াউর রহমান ছিলেন সংস্কারের মহানায়ক। বিএনপি সংস্কারের জন্যই ৩১ দফা দিয়েছে। এর মধ্যেই সবই রয়েছে। যদি নতুন করে কোন কিছু সংযুক্ত করা দরকার হয় তবে আসুন সেটি সংযুক্ত করা হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লিখিত কমেন্টমেন্ট হয়েছে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে। আমরা আশা করছি ড. ইউনুস ফ্রেুব্রুয়ারীর মধ্যে নির্বাচন দিয়ে তার কথা রক্ষা করবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে হিন্দুরা বেশি নির্যাতিত হয়েছে। ৫ আগষ্টের পর সিরাজগঞ্জে কোন হিন্দু নির্যাতন হয়নি। তারা নির্বিঘ্নে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

সিরাজগঞ্জ শহরের জেসি রোড পাঁচরাস্তা মোড়ে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০