admin
২ অগাস্ট ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের ভেন্যু প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কোথায়?

আগেই ঘোষণা করা হয়েছিল, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আসন্ন এই আসরের সূচি প্রকাশ করলেও কোন মাঠে খেলা হবে, তা এতদিন ভক্তদের অজানাই ছিল। এবার এশিয়া কাপের ভেন্যুও প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচের দেশটির দুই শহর আবুধাবি ও দুবাইতে। ফাইনাল ম্যাচ হবে দুবাইতে।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টে- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দলগুলো দুইটি গ্রুপে ভাগ হয়েছে। পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ভারত। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, আর ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। টাইগারদের সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ১০ সেপ্টেম্বর দুবাইতে স্বাগতিক আমিরাতের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

প্রথম রাউন্ড শেষে দুটি গ্রুপ থেকেই সেরা দুই দল যাবে সুপার ফোরে। এই পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ের মাঠেই হবে ফাইনাল। মূলত ভারতেই হওয়ার কথা ছিল ২০২৫ এশিয়া কাপ। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০