admin
২ অগাস্ট ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের নৃশংসতা, নিহত বেড়ে ৬০ হাজার ৪৩০

ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। শনিবার (২ আগস্ট) এই তথ্য জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদুলুর।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৯৮টি মৃতদেহ আনা হয়েছে। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া আগ্রাসনে নিহত বেড়ে ৬০ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া চব্বিশ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭৯ জন আহত হয়েছেন, ফলে মোট আহত বেড়ে হয়েছে এক লাখ ৪৮ হাজার ৭২২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে বা সড়কে পড়ে রয়েছে যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, কারণ ইসরায়েলি অবরোধ ও টানা বোমাবর্ষণে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না। এছাড়া হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩৯ জন, এই ঘটনায় আহত হয়েছেন ৮৪৯ জন। এর মাধ্যমে ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪২২ জন। এ সময়ে ত্রাণ নিতে গিয়ে আহত হয়েছেন ১০ হাজার ৬৭ জনের বেশি মানুষ।

জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য সংস্থা বারবার গাজায় তীব্র খাদ্য সংকট, পানির অভাব, স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয় এবং শিশুদের মধ্যে অপুষ্টির মারাত্মক বিস্তারের কথা জানিয়ে আসছে। একাধিক জাতিসংঘ সংস্থা জানিয়েছে, হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুর মুখে, এবং একে “নীরব গণহত্যা” বলেও অভিহিত করা হয়েছে।

বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়লেও ইসরায়েল নিজেদের “আত্মরক্ষামূলক পদক্ষেপ” বলে দাবি করে চলেছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরোধী বিধিনিষেধ লঙ্ঘন করে ইসরায়েল অবিচার ও বর্বরতা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০