admin
২ অগাস্ট ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩০ জুলাই অনলাইন নিউজ পোর্টালে ‘সিরাজগঞ্জ জেলা একাউন্টস’র অডিটর রুহুল সাঈদের লাগামহীন কমিশন বানিজ্য’ ও ‘জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের অডিটর নূরে আলম সিদ্দিকের ১০% কমিশন বাণিজ্য’ শিরোনামে দুটি প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিরাজগঞ্জ জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে কর্মরত অডিটর টি এম রুহুল সাঈদ ও অডিটর নূরে আলম সিদ্দিক।

এক প্রতিবাদ লিপিতে বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কোন ধরনের অনিয়মের মধ্যে জড়িত নই এবং ইতিপূর্বেও ছিলাম না। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ জাল ও ভুয়া।

তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে যে ‘কমিশন বাণিজ্যের’ কথা প্রকাশ করা হয়েছে তা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করলেই জানতে পারবেন আমরা কতটা নিষ্ঠার সাথে সুনামের সহিত চাকুরী জীবনে দীর্ঘ বছর যাবত সার্ভিস করে আসিতেছি। একটি পক্ষ এমন ভুয়া তথ্য দিয়ে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।

প্রতিবাদে আরো বলা হয়, প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং শব্দের ভুল চয়ন ও ব্যবহারের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আমার সম্পর্কে ভুলভাবে তথ্য উপস্থাপিত হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাকে সামাজিক ও দাপ্তরিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০