admin
৬ অগাস্ট ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান তারেক রহমানের

রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৬ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ‘বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকতেই পারে, কিন্তু তা দূর করতে আলোচনা চালিয়ে যেতে হবে। জাতীয় কোনো ইস্যুতে, বিশেষ করে গণতন্ত্রের প্রশ্নে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন সম্পর্কচ্ছেদ না হয় সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ধর্ম, দর্শন, মত যার যার, কিন্তু রাষ্ট্র সবার।’

তিনি দেশ ও জনগণের কল্যাণে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘নিরাপদ বাংলাদেশ গড়তে এখনই সিদ্ধান্ত নেয়ার সময়। ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানরা নিরাপদ ছিল না, ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল, দেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছিল।’

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চব্বিশের আন্দোলনে আসা সুযোগকে কাজে লাগাতে হবে। রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারলে, ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না।’

বিজয় মিছিল প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘পতিত ও পলাতক ফ্যাসিস্টের আমলে অন্ধকারের রাজত্ব ছিল। আজকের বিজয় মিছিল অন্ধকার থেকে আলোর পথে যাত্রা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০