admin
৬ অগাস্ট ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের তারিখ ঘোষণায় কয়েকজন উপদেষ্টার মন খারাপ : মেজর হাফিজ

মেজর হাফিজ উদ্দিন

নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের মন খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন। বুধবার (৬ আগাস্ট) বিকেলে রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি শেষে পথসভায় তিনি একথা বলেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি এ র‍্যালির আয়োজন করে।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মেজর হাফিজ বলেন, কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। তিনি তার কথা রেখেছেন। বিএনপির এ নেতা আরও বলেন, প্রকৃত অর্থে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলেছিলাম। এই আন্দোলনে বিএনপির ৫০০ নেতাকর্মী শহিদ হয়েছে। এ আন্দোলনকে অর্থবহ করে তুলতে হবে।

তিনি আরও বলেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছে। এক ধরনের উপদেষ্টা তারা বলার চেষ্টা করছে যে তারা ৫ বছরের জন্য এখানে এসেছে। কেউ কেউ বলার চেষ্টা করেছে ইউনূস সাহেবের সরকার যতদিন দরকার চলুক। আর নির্বাচিত সরকারের কোন প্রয়োজন নাই। তাদের কারও কারও মতে রাজনৈতিক দলসমূহ এ দেশকে ধ্বংস করেছে সুতরাং তাদের আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নাই।

তিনি আরও বলেন, আমরা বিএনপি জনগণের ভোটে ৪ বার ক্ষমতায় গিয়েছি। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই উদগ্রীব ছিলাম না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যদি জনগণের নির্বাচিত সরকার না থাকে তাহলে এই দেশের উন্নয়ন হবে না। ১৯৭১ সালে আমরা মেজর জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা সারাদেশে মুক্তি যুদ্ধের সূচনা করেছিলাম। তখন যদি আমরা সৈনিকেরা ও ছাত্ররা পাক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণণ না করতাম তাহলে দেশ আজও স্বাধীন হতো না। ৭১ এর যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। এই গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগের সরকার।’

মেজর হাফিজ আরও বলেন, দেখা যাচ্ছে দু-একটি দল যাদের জনসমর্থন নাই এদের মধ্যে কেউ কেউ ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের বিরোধিত করেছিল। তারা জানে জনগণ তাদেরকে ভোট দেবে না। সেই জন্য তাদের মন খুবই খারাপ। নির্বাচন না দিলেই ভালো ছিল। তারা গত এক বছরে নির্বাচনের স্বাদ কিছুটা অনুভব করেছে। তারা চেয়েছিল এই ভাবেই তারা দিন কাটিয়ে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০