admin
৮ অগাস্ট ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের সাবেক এমপি আকবর আলীর নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
বুলবুল কবির নামের আইডি থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যা নিয়ে তুমুল সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বাবলু মিয়াকে নিয়ে ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বসে মিটিং করছে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব পরেছে, ক্ষুব্ধ নেতাকর্মীরা।

অনুসন্ধানে জানা যায়, বুলবুল কবির বিএনপি রাজনীতির সাথে জড়িত তবে কোন পদ পদবী না থাকলেও সাবেক এমপি আকবর আলীর বিশস্ত কর্মী হিসেবেই উপজেলায় বেশ পরিচিত।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, বুলবুল কবিরের জন্য বিএনপি কলুষিত হচ্ছে। তিনি একজন মাদকাসক্ত ব্যক্তি, দীর্ঘ দিন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। বিএনপিতে পদ দেওয়ার কথা বলে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরও বলেন, আমরা দীর্ঘ বছর হামলা মামলার শিকার হয়েছি। বিভিন্ন নিপিড়ন নির্যাতনের শিকার হয়েছি। বাবলু মিয়া একজন ফ্যাসিস্ট আওয়ামী দোসর তাকে পূর্নিমাগাঁতী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বানানোর অপচেষ্টা চালাচ্ছে বুলবুল কবির। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে ভেড়ানোর ব্যাপারে জানতে চাইলে বুলবুল কবির জানান, আমি কোন আর্থিক লেনদেনের মধ্যে নেই। পদ পদবীর বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারবোনা।

এবিষয়ে সাবেক এমপি আকবর আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০