admin
৮ অগাস্ট ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯০ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৩ জন, বরিশাল বিভাগে সর্বোচ্চ ৪০ জন, ঢাকা বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৩ হাজার ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত জুলাই মাসেই ১০ হাজার জন রোগী ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০