admin
৮ অগাস্ট ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় বিএনপি নেতার মতবিনিময় সভায় আ.লীগ নেতাদের উপস্থিতি, সমালোচনার ঝড়

পাবনা প্রতিনিধি

পাবনা-৩ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সম্প্রতি তার বাসায় প্রতিবেশীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। সেই সভায় পতিত সরকারের আওয়ামী লীগের অনেক নেতা উপস্থিত ছিলেন। এমন একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা ঝড়। অনেকেই এটিকে নেতিবাচক হিসেবে মন্তব্য করছেন। বিএনপি দলীয় নেতাকর্মীও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জানা গেছে, গত ২৯ জুলাই (মঙ্গলবার) সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামে নিজ বাসভবনে প্রতিবেশীদের সাথে মতবিনিময় করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। সেদিন বিএনপি নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অনেক নেতা।

‘শিরোনামহীন রাজনীতি’ নামের একটি ফেসবুক পেজে ওইদিনের ছবি সহ একটি লেখা পোস্ট করা হয়। সেই লেখার তথ্য মতে, সেখানে উপস্থিত ছিলেন বিলচলন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, বিলচলন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কিংকর সাহা, বিলচলন ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি রতন ঠাকুর, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক পালো মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের বড় ভাই তয়জাল হোসেন।’

সেই মতবিনিময় সভার ছবি ও লেখা ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে চলছে সমালোচনার ঝড়। স্থানীয় বিএনপি নেতাদের মাঝেও দেখা গেছে বিরুপ প্রতিক্রিয়া।

ফেসবুকে এইচ এম রুবেল নামের একজন মন্তব্য করেছেন ‘উনি কেন্দ্রীয় নেতা, উনি তো সবাইকে চিনবে না এটাই স্বাভাবিক। কিন্তু স্থানীয় নেতারা কি করছেন? এটাই হল সব থেকে বড় প্রশ্ন। জাতি জানতে চায়’

সোহাগ রানা নামের একজনের মন্তব্য, ‘স্থানীয় নেতারা আওয়ামী লীগের পূর্নবাসন করতে চাচ্ছে।’ সাইদুল প্রধান নামের এক ব্যক্তি বলেন, ‘দেখেতো মনে হচ্ছে আওয়ামী পুনর্বাসনের মহা উৎসব।’

এস কে জামান নামের একজন মন্তব্য করেছেন, ‘আওয়ামীলীগ পুনবার্সন করার এজেন্ডা চলছে নাকি বুঝলাম না! এই সব দৃশ্য দেখার জন্যই কি এত বছর রাজপথে ছিলাম?’

আতিকুর রহমান নামের একজন বলেন, ‘স্থানীয় নেতৃবৃন্দ ও এ আসনের আপামর গণ-মানুষ, প্রাথমিক মনোনয়নের নামে এখানে রাজনীতির যে প্রহসন চলছে- তা রুখে দিতে সকলেরই সামষ্টিকভাবে যৌথ সিদ্ধান্তে আসা উচিত। নচেৎ, স্থানীয় বিএনপি এবং বিএনপি করা নেতাকর্মীদের জন্য বিষয়টি অশনি সংকেতের পূর্বাভাস দিচ্ছে।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, ‘আমাদের দলের কথা হলো আওয়ামীলীগের কাউকে বিএনপিতে আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। তুহিন সাহেব সিনিয়র নেতা। কৃষকদল একটি বৃহৎ সংগঠন। তিনি চাটমোহরে আসার পর কৃষকদলের বেশকিছু কমিটি দিয়েছেন, যেখানে বেশিরভাগ কমিটিতে আওয়ামীলীগ নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে। পাবনা-৩ আসনে তিনি তো মুলত নেতাকর্মী শুন্য। তার কোনো লোক নাই। তাই তিনি আওয়ামীলীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়ে নিজের দল ভারী করার চেষ্টা করছেন। এটি আমাদের দলের জন্য খুবই লজ্জাজনক। তিনি দলের সিদ্ধান্তকে অবমাননা করেছেন। এখন দলের হাইকমান্ড তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটি তারা ভাল জানে।’

পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিষয়টি হতাশাজনক। এমন কাজ কাম্য নয়। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। মানুষের কাছে নেতিবাচক মেসেজ যায়। এমন কাজ থেকে বিরত থাকা উচিত। আমাদের আরো সতর্ক থাকতে হবে।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘দলের নির্দেশে আমি পাবনা-৩ এ কাজ শুরু করেছি। সেদিন আমি আমার প্রতিবেশিদের ডেকেছিলাম। তাদের নাস্তা করার দাওয়াত দিয়েছিলাম। নন পলিটিক্যাল আয়োজন ছিল। সেখানে জামায়াত ছিল, বিএনপি সহ মহিলাদল নেতাকর্মী সবাই ছিল। আওয়ামী লীগের বড় কোনো নেতা ছিল না। কিছু সমর্থক থাকতে পারে। প্রতিবেশিদের কোনো দল হয় না। প্রতিবেশিদের ডাকছি নাস্তার দাওয়াত দিছি, আসেন, আমি আপনাদের এলাকায় নির্বাচন করতে আসছি, আপনারা দোয়া করবেন, শেষ। তারা আসছে, নাস্তা করে চলে গেছে।’

তিনি আরো বলেন, ‘কোনো পলিটিক্যাল প্রোগ্রামও হয় নাই, বক্তব্যও হয় নাই, কিচ্ছু হয় নাই। এইসব যারা বলছে, তারা বলে কোনো লাভ হবে না, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। প্রতিদিন রাস্তাঘাটে মানুষের মাঝে গণসংযোগ করছি, সকল শ্রেণী পেশার শত শত মানুষের সাথে বুক মিলাচ্ছি, দোয়া চাচ্ছি। এখন কি আমি শুনবো যে আপনি কোন দল করেন, তারপর বুক মিলাবো? আমরা দল মত নির্বিশেষে সবারই ভোট প্রার্থণা করবো। আর আমি প্রতিবেশিদের নিয়ে বসবো, এটা নিয়ে সমালোচনা হবে, এটা ব্যাড পলিটিক্স, নোংরা পলিটিক্স।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০