admin
৯ অগাস্ট ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাগামহীন নিত্যপণ্যের দাম, বাজারে অস্বস্তি

অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর বেশ স্বস্তিতেই ছিল দেশের নিত্যপণ্যের বাজার। তবে, অস্বস্তি শুরু হয়েছে গেল প্রায় তিনসপ্তাহ ধরে। এই সময়ে কেজিতে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আদা, মশুর ডাল কিংবা আমিষেও নেই স্বস্তি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা এক অনুষ্ঠানে বলেন, আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগামী হয়েছি। বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। উপদেষ্টার এই বক্তব্যে স্বস্তি পাওয়ার কথা ছিল সাধারণ মানুষের। কিন্তু শনিবারের (৯ আগস্ট) বাজারজুড়ে অস্বস্তি আর দাম বৃদ্ধির চাপে অতিষ্ঠ সাধারণ ভোক্তারা।

তারা বলেন, কালকে শুনছি এক দাম, আজকে আরেক দাম। দাম অনেক বেশি, যার কারণে আমরা খাইতে পারিনা। বেশি দামে কিনতে আমাদের অনেক কষ্ট হয়। এভাবে যদি দাম বাড়ে তাহলে আমরা মধ্যবিত্তরা বাঁচবো কেমনে।

বৃষ্টি শুরু না হতেই এ বছর চড়া হতে থাকে শাক-সবজিসহ নানা পণ্যের দাম। কিন্তু, সপ্তাহখানেক ধরে সেই তালিকায় যোগ হয়েছে আদা-পেঁয়াজ, ব্রয়লার-সোনালী মুরগি কিংবা মশুর ডাল। টিসিবির হিসাব বলছে, মাসের ব্যবধানে ৫২টি পণ্যের মধ্যে দাম বেড়েছে ১৯ টির। সর্বোচ্চ ৪৫ শতাংশ বেড়েছে আদার দাম। এই সময়ে কেজিতে ২৫ টাকা বেড়ে পেঁয়াজের দর ঠেকেছে ৮০ টাকায়। মানভেদে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে মশুর ডালও। ডিম আর মাংসও নেই হাতের নাগালে।

ভোক্তারা বলেন, নিশ্চয় এখানে কারো কোনো কারসাজি আছে, এরা তো খুচরা বিক্রি করে যারা মহাজনরাই এগুলো করে। বাজারে এলে একটা মিললে আরেকটা মিলানো যায় না। কামাই রুজি তো রোজ বাড়ে না।

টিসিবির বাজারমূল্যের বাইরে থাকা সবজির দাম আরও চড়া। এই সময়ে প্রায় দ্বিগুণ বেড়ে ঢেঁড়স-পটলের কেজি ঠেকেছে ৮০ টাকায়। শসা, করলা, কাকরোল বিক্রি হচ্ছে শতটাকা পর্যন্ত। বেগুন ১৪০ আর কাঁচা মরিচ দুশো টাকার ঘরে।

ভোক্তারা বলেন, সবজির দাম বেশি নাগালের বাইরে, কিনতে গেলে হিমশিম খাচ্ছি। তাহলে আমরা গরিব মানুষরা খাবো কিভাবে।

নিত্যপণ্যের দাম যে বেড়েছে তার প্রমাণও পাওয়া যায় জুলাইয়ের মূল্যস্ফীতির তথ্যে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থাপনার উন্নতি না করা গেলে অধরাই থেকে যাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ।

রিসার্স অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ মেজেনমেন্টকে কন্টিনিউ করতে হবে। চালের দামের ওপরেই নির্ভর করবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কীভাবে ম্যানেজ করতে পারবো।

সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অন্তর্বর্তী সরকারের বাজার সংক্রান্ত যেসব মন্ত্রণালয় রয়েছে তাদের উচিত হবে আগস্ট মাসের ভিতরেই আগামী ছয় মাসের জন্য একটা পরিকল্পনা ঘোষণা করা। যাতে নির্বাচন কেন্দ্রিক কোনো প্রেশার আসলেও বাজার স্থিতিশীল থাকে। এদিকে গত কয়েক মাস ধরে বাড়তি চালের দাম, গেলো এক মাসে বেড়েছে আরও ৪ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০