admin
১৭ অগাস্ট ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘না’ ভোটের প্রস্তাব বিএনপি করেনি, কিছু বিশিষ্ট ব্যক্তি এ পরামর্শ দিয়েছেন : নজরুল ইসলাম খান

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, ‘না ভোট’ প্রবর্তনের বিষয়টি বিএনপির কোনো দাবি ছিল না। বরং এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের ভিত্তিতে এসেছে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। নজরুল ইসলাম খানের নেতৃত্বে থাকা এ দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে সিইসির পাশাপাশি উপস্থিত ছিলেন একজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব।

বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম বলেন, ‘না’ ভোট আমাদের দাবির ভিত্তিতে হয়নি। কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের প্রেক্ষিতে এসেছে। এখন যা করা হচ্ছে তাতে আমাদের কোনো মন্তব্য নেই।

এ সময়, মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতেই তারা বৈঠকে গিয়েছিলেন বলে জানান তিনি। বিশেষ করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কীভাবে হচ্ছে, সে বিষয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করেছে বিএনপি। এছাড়া নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে উল্লেখ করেন নজরুল ইসলাম খান।

অপরদিকে, প্রবাসী ভোটারদের প্রসঙ্গে সিইসি প্রতিনিধি দলকে জানিয়েছেন, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ই-পাসপোর্ট রয়েছে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এ সময়, শুধু এনআইডি ও ই-পাসপোর্টধারী নয়, বরং সাধারণ পাসপোর্টধারী প্রবাসীদেরও ভোটাধিকার নিশ্চিতের দাবি জানায় দলটি।

আসন ভাগাভাগি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এ বিষয়ে এখনো দলের ভেতরে কোনো আলোচনা হয়নি। তফসিল ঘোষণার পরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০