admin
৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরের বিহারি ক্যাম্পে মাদকের স্বর্গরাজ্য প্রশাসনের রহস্যজনক নীরবতা : আকরাম আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেছেন, রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলো মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, অথচ প্রশাসন রহস্যজনকভাবে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

তিনি বলেন, ‘‘মিরপুরের বিভিন্ন বিহারি ক্যাম্পে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। এই ব্যবসার পেছনে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। পৃষ্ঠপোষকদের মুখোশ উন্মোচন না করলে মাদক নির্মূল কখনোই সম্ভব নয়।’’

আকরাম আহমেদ অভিযোগ করেন, ‘‘যেখানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং তার ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে, সেখানে মিরপুরের ক্যাম্পগুলোতে কোনো ধরনের কার্যকর অভিযান দেখা যাচ্ছে না। অথচ এখানে পরিস্থিতি আরও ভয়াবহ। যৌথ বাহিনীর মাধ্যমে অবিলম্বে এসব ক্যাম্পে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা না হলে নতুন প্রজন্ম ভয়াবহভাবে মাদকে জড়িয়ে পড়বে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি।’’

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে।”

আকরাম আহমেদ অভিযোগ করে বলেন, ‘‘মিরপুরের মিল্লাদ ক্যাম্পে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বর্বর হামলা চালায়, এতে পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলসহ চারজন গুরুতর আহত হন।’’

তিনি দাবি করেন, এ ঘটনায় এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আমরা এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি মাদক নির্মূলে কঠোর ও নিরপেক্ষ অভিযান পরিচালনার করার আহ্বান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০