admin
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির নির্বাচনে জাতির নবজন্ম হবে : প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আর সেই নির্বাচন মহোৎসবের হবে বলে জানান তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে মহোৎসবের। ওই নির্বাচনের মধ্যে দিয়ে জাতির সত্যিকারের নবজন্ম হবে। এতো ত্যাগ তখনই সার্থক হবে যদি সে নবজন্ম আমরা লাভ করতে পারি।’

নতুন বাংলাদেশ বিনির্মাণে সমঝোতায় আসতেই হবে এমন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ‘এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

‘এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাবো তখন একমত হয়ে সবাই যাবো। এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখব না।’

সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচার যাতে না আসতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন। ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ আমরা সংস্কারের এই সংস্কারের মাধ্যমে বন্ধ করে দিতে চাই।

বিকাল তিনটার পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সভা শুরু হয়। পরে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে উপস্থিত হন প্রধান উপদেষ্টা।

মুহাম্মদ ইউনূসের সভাকক্ষ ত্যাগ করার পর কমিশনের সঙ্গে রাজনৈতিক নেতাদের আলোচনা হবে। আলোচনা শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০