admin
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে অছাত্রকে ছাত্রদলের সভাপতি পদ দেয়ার পায়তারা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে প্রায় তিন বছর পুর্বে পড়াশোনা শেষ করে বের হয়ে যায় রায়হান সেখ নামে এক ছাত্র। পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রত্ব না থাকলেও সে এবার ছাত্রদলের সভাপতি প্রার্থী হয়েছেন। এমনকি জেলা ছাত্রদলের কতিপয় নেতাকর্মী রায়হানকে সভাপতি পদ দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে।

এ নিয়ে পলিটেকনিক ছাত্রদলের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তাদের প্রশ্ন, ইন্সটিটিউটের ছাত্র না হয়ে কিভাবে ইন্সটিটিউটের ছাত্রদলের সভাপতি প্রার্থী হয়? ছাত্রদলই বা কিভাবে এটা করতে পারে? মুলত ইন্সটিটিউটে ছাত্র রাজনীতি ধ্বংস করার জন্য এমন কাজ করছে সুবিধাবাদী কতিপয় জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা।

জানা যায়, রায়হান শেখ ২০১৭-১৮ সেশনে পলিটেকনিকে ভর্তি হন। ২০২১-২২ সেশনে পড়াশোনা শেষ করে কলেজ থেকে বের হয়ে যায়। বর্তমানে কলেজে তার কোন ছাত্রত্ব নেই। কয়েকমাস আগে জেলা ছাত্রদল জেলার সকল কলেজ সমুহে ছাত্রদলকে শক্তিশালী ও ছাত্র নেতৃত্ব জোরদার করতে কমিটি গঠন শুরু করেন।

ইতোমধ্যে জেলার অনেক কলেজের কমিটি ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতা সিরাজগঞ্জ সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রদলের নেতাকর্মীরা পদপ্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহন করেন। কিন্তু কিছু জটিলতার কারনে কমিটি এখনো ঘোষনা করা হয়নি। সম্প্রতি কমিটির ঘোষনার তোড়জোর চলছে। আর এই কমিটি ছাত্রত্ব না থাকলেও সিরাজগঞ্জ সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে রায়হান সেখ প্রার্থীতা ঘোষনা করেন।

এ নিয়ে ছাত্রদলসহ ইন্সটিটিউটের সাধারন ছাত্রদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এরপরও জেলা ছাত্রদলের কতিপয় অসাধু নেতা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের কাছে ছাত্রত্বহীন ছাত্র রায়হানকে সভাপতি পদ দিতে বিভিন্নভাবে তদবির করছে। ইন্সটিউটের সাধারন ছাত্র-ছাত্রীসহ ছাত্রদলের কর্মীরা বলছেন অছাত্র যদি ইন্সটিটিউট ছাত্রদলের সভাপতি হয় তবে ইন্সটিটিউটে ছাত্রদলের রাজনীতি ধ্বংস হয়ে যাবে।

এ অবস্থায় ইন্সটিউটের শিক্ষক-শিক্ষার্থী ছাত্রদলের নেতাকর্মীদের নিয়েই ইন্সটিউট ছাত্রদলের কমিটি ঘোষনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০