admin
২০ সেপ্টেম্বর ২০২৫, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কথিত সাংবাদিক নামধারী সাবেক এমপির দালাল ‘জয়’ এখন কোথায়?

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতা এক সময় ছিল সমাজ বদলের একটি মহৎ হাতিয়ার। কলম ছিল প্রতিবাদের সবচেয়ে কার্যকর অস্ত্র। সত্যের পক্ষে দাঁড়ানো মানেই ছিল সাংবাদিকতা- ভয়ডরহীন, অনুসন্ধানী, দায়িত্বশীল। অথচ আজকের বাস্তবতা এতটাই ভিন্ন, যেন আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মঞ্চে দাঁড়িয়ে আছি।

আজকাল সাংবাদিকতার নামে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, দলীয় প্রভাব, দালালী, আর অপসংস্কৃতিতে ভরে গেছে সমাজ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেমনই এক কথিত সাংবাদিক নামধারী দালাল জয়নাল আবেদীন জয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, সালিশি বৈঠকের নামে অর্থ আদায়, তদবির বাণিজ্য সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে। ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন জয়।

জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে নারী সাপ্লাই দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে প্রভাবশালী হয়ে ওঠেন জয়নাল আবেদীন জয় বাগিয়ে নেন উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ। এমপির সাথে সখ্যতার মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, তদবির বাণিজ্য, ভূমি দখল, সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায়, সালিশি বৈঠকের নামে অর্থ আদায় করতেন তিনি। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিজ এলাকা উপজেলার কয়ড়ায় শত বিঘা জমি কিনেছেন, রাজধানী ঢাকায় কিনেছেন ফ্ল্যাট আর স্ত্রীকে দিয়েছেন সরকারি চাকরি। গত ১৫ বছর দুর্নীতি ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক বুনেছেন জয়। একাধিক ব্যাংক একাউন্টে রয়েছে বিপুল পরিমাণ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, ‘‘সাংবাদিক জয় ছিল তানভীর ইমামের পা চাটা গোলাম। এমপি সাহেবের সাথে ঘনিষ্ঠতার কারণে জয়ের স্ত্রী বাগিয়ে নেন সরকারি চাকরি।’’

উল্লাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা বলেন, ‘‘জয় একজন ফ্যাসিস্ট আওয়ামী দোসর। প্রেসক্লাব দখল করে বিভিন্ন অপকর্মে জড়িয়েছেন। নিজের ইচ্ছেমতো কমিটি করেছে, মূলধারার গণমাধ্যমকর্মীদের সদস্য পদ বাতিল করেছে। আবার যাকে তাকে নিয়ে সদস্য করেছে। আমরা তার মাধ্যমে বিভিন্নভাবে নির্যাতিত। সাবেক এমপি তানভীর ইমামের ঘনিষ্ঠতার কারণে তার প্রভাব ছিল বহুগুণ, আমরা কোন প্রতিবাদ করতে পারিনি।’’

২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জয়নাল আবেদীন জয় পলাতক থাকার কারণে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামির তালিকায় নাম নেই তার। ফলে, উল্লাপাড়া উপজেলার বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০