admin
৭ অক্টোবর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্দান্ত লড়াই করেও ৪ উইকেটে হারল বাংলাদেশ, স্বপ্নভঙ্গ জ্যোতিদের

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও জয় অধরা রইল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বোর্ডে মাত্র ১৭৮ রানের পুঁজি নিয়েও একপর্যায়ে ইংলিশদের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু অভিজ্ঞ হিদার নাইটের দৃঢ়তায় ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার রুবাইয়া হায়দার (৪) এবং অধিনায়ক নিগার সুলতানা (০) দ্রুত বিদায় নিলে ২৫ রানের মধ্যেই ২ উইকেট হারায় দল। সেই পরিস্থিতি থেকে সোবহানা মোস্তারিকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা, কিন্তু তিনি ৫২ বলে ৩০ রান করে আউট হন। স্বর্ণা আক্তারও (১০) সেট হয়ে ফেরেন।

দলের ব্যাটিং ধসের মুখে একাই লড়েছেন সোবহানা মোস্তারী। তাকে সঙ্গ দেয়া ৩৬ বলে ৫ রান করে আউট হন রিতু মনি। মোস্তারী দলকে দেড়শ পার করে দিয়ে ১০৮ বলে ৬০ রানের লড়াকু হাফসেঞ্চুরি করে থামেন।

তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাবেয়া খান। মাত্র ২৭ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংসে তিনি বাংলাদেশের সংগ্রহকে ৪৯.৪ ওভারে ১৭৮ রানে নিয়ে যান। ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টন ২৪ রানে ৩টি উইকেট শিকার করেন।

১৭৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১০৩ রান অর্থাৎ জয় থেকে তখনও তাদের দরকার ছিল ৭৫ রান, আর বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেট। পেস সেনসেশন মারুফা আক্তার ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন, তার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমি জোনস (১)। এরপর মারুফাই ফেরান আরেক ওপেনার টেমি বিউমন্টকে (১৩)।

তৃতীয় উইকেটে হিদার নাইট ও অধিনায়ক নেট স্কাইভার-ব্রান্ট ৪০ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন লেগস্পিনার ফাহিমা খাতুন, যিনি ৪১ বলে ৩২ করা নেটকে বিদায় করার পর ওই ওভারেই শূন্য রানে সোফিয়া ডাঙ্কলেকে এলবিডব্লিউ করে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন। তার তৃতীয় শিকার হন এমা লাম্ব (১)। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা থিতু হওয়া এলিস কেপসেকে (২০) এলবিডব্লিউ করলে ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে।

কিন্তু অভিজ্ঞ হিদার নাইট লোয়ার অর্ডারের চার্লি ডিনকে সঙ্গে নিয়ে বাকি রান তুলে নেন। ৭৯ রানে অপরাজিত থাকেন নাইট, আর ডিন খেলেন ২৭ রানের হার না মানা ইনিংস। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৩টি ও মারুফা আক্তার ২টি উইকেট শিকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০