admin
৮ অক্টোবর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একাধিক ধর্ষণের অভিযোগ, এখনো ধরা ছোঁয়ার বাইরে নাজমুল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরের জান্নাতবাগ এলাকায় গার্মেন্টসে কর্মরত অপারেটরদের ভয় দেখিয়ে ধর্ষণ, এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের হুমকি, মামলার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায়, জায়গা দখল, একই জমির একাধিক ভুয়া কাগজপত্র বানিয়ে বিভিন্ন জনের কাছে বিক্রি করাসহ গুরুতর অভিযোগ উঠেছে ‘‘আব্দুল্লাহ বেবি ওয়ার’’ গার্মেন্টসের মালিক মো: নাজমুল ইসলাম সবুজ এর বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

জানা যায়, অভিযুক্ত নাজমুল ইসলাম সবুজ স্থানীয় একটি গার্মেন্টস পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, নিজ এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের হুমকি, মামলার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায়, জায়গা দখল, একই জমির একাধিক ভুয়া কাগজপত্র বানিয়ে বিভিন্ন জনের কাছে বিক্রি করেন তিনি। তার অধীনে কর্মরত নারী শ্রমিকদের বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন এবং কয়েকজনকে জোরপূর্বক ধর্ষণ করেন। ২০১৯ সালে সানোয়ারা বেগম নামের এক অপারেটরকে ধর্ষণের অভিযোগে কামরাঙ্গীরচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পুলিশের হাতে আটক হন ধর্ষক নাজমুল। পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের সহযোগীতায় ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেয় নাজমুল। বিষয়টি নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী এক নারী জানান, ‘চাকুরি থেকে বাদ দেয়ার কথা কইয়া ম্যালাবার আমার লগে খারাফ কিছু করছে। বিভিন্ন সময় আমারে টাকার লুভ দেখাইয়্যা এসব করত। আমরা গরিব মানুষ কাজ বন্ধ অইলে সংসার চলবো ক্যামনে এইসব কথা চিন্তা কইরা রাজি অইচি। আমি এই অপরাধীর শাস্তি চাই।’

ভুক্তভোগী আরেক নারী বলেন, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে একাধিকবার ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে আর যোগাযোগ রাখেনি। আমিও মানসম্মানের ভয়ে ওখান থেকে কাজ ছেড়ে দেই।”

কামরাঙ্গীরচর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, “আমাদের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে সত্যতা যাচাই করে প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয় জানতে নাজমুল ইসলাম সবুজের সাথে মুঠোফোন একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০